টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি টাইগাররা
- আপডেট সময় : ০৪:৫৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
ওয়ানডে সিরিজ শেষে আজ টি-টুয়েন্টি মিশনে মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে দুপুর দুইটায়।
ছোট ফরম্যাটে নিজেদের রেকর্ড ভালো না হলেও সিরিজ নিয়ে আশাবাদী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পাওয়ার প্লে থেকে আগ্রাসী ব্যাটিংয়ের তাগিদ বাংলাদেশ অধিনায়কের। ম্যাচের আগে নিজেদেরকে ভালোভাবে ঝালিয়ে নিয়েছে ক্রিকেটাররা। তাই ঘরের মাঠে ওয়ানডের মতো টি-টুয়েন্টি সিরিজও জিততে চায় স্বাগতিকরা। কিউইদের বিপক্ষের দারুণ কিছুর অপেক্ষায় টাইগাররা। অন্যদিকে, ওয়ানডে সিরিজ হেরে কিছুটা ব্যাকফুটে নিউজিল্যান্ড। ব্যাটিং ব্যর্থতায় টানা দুই ম্যাচ হেরেছে সফরকারীরা। তাই টি-টুয়েন্টি সিরিজ জিতে মাঠ ছাড়তে চাইবে কিউইরা। তবে এই দল নিয়ে কোচ রব ওয়াল্টার বেশ আত্মবিশ্বাসী। দু’দলের হেড টু হেডে এগিয়ে নিউজিল্যান্ড। ২০ বারের দেখায় মাত্র ৪ ম্যাচে জয় বাংলাদেশের।


























