টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড দলের একাংশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড দলের একাংশ। রাতে আসবে দলের বাকি সদস্যরা।
বাংলাদেশে এসেছেন মোহাম্মদ আব্বাস, আদি অশোক, টিম রবিনসন। সূচি অনুযায়ী, ১৭ এপ্রিল থেকে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে দু’দল। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ২০ ও ২৩ এপ্রিল। ম্যাচ শুরু হবে সকাল ১১টায়। ২৭ ও ২৯ এপ্রিল এবং ২ মে অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি সিরিজ। টি-টুয়েন্টি ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টা থেকে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ততার কারণে নিউজিল্যান্ড নিয়মিত ক্রিকেটারদের মধ্যে তিনজনকে বিশ্রাম দিয়েছে। বাংলাদেশে আসছেন না নিয়মিত ওয়ানডে অধিনায়ক মিচেল স্যান্টনার। তার বদলি হিসেবে এই সফরে কিউইদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।
























