টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা পিপলস লিজিং’র আমানতকারীদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
নিজেদের কষ্টার্জিত সঞ্চয়ের টাকা দ্রুত ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করে তিন দফা দাবি জানিয়েছেন পিপলস লিজিং অ্যান্ড ফাইনান্স কোম্পানির ছয় হাজার আমানতকারী। দুপুরে মতিঝিল সিটি সেন্টারের সামনে মানববন্ধনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এসব দাবি জানানো হয়।
ব্যক্তি ও ক্ষুদ্র আমানতকারীদের কাউন্সিলের এ মানববন্ধনে কয়েক হাজার আমানতকারী অংশ নেন। এসময় কাউন্সিলের আহ্বায়ক ও প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেন, পিপলস লিজিংকে এখনই অবসায়ন না করে পুনর্গঠনের মাধ্যমে দ্রুত গ্রাহকদের আমানত ফিরিয়ে দেয়াসহ দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির দিতে হবে। মানববন্ধন শেষে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে আতিকুর রহমান আতিকের নেতৃত্বে সাক্ষাত করেন আমানতকারীদের প্রতিনিধি দল।



























