০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

জুলাই যোদ্ধাদের জীবিকা নির্বাহে প্রধানমন্ত্রীর উদ্যোগ

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৫:১০:২২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ১৫৫০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে একটি সিএনজি অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এসব উপহার তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাদের সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন।

নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা ও মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখকে একটি সিএনজি অটোরিকশা দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর-১০ এলাকায় অংশ নিয়ে তিনি গুলিবিদ্ধ হন। তার শরীরে ৩৬টি গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়। বর্তমানে সিএনজি চালিয়ে পড়াশোনার পাশাপাশি পরিবারের ভরণপোষণ করেন তিনি। প্রধানমন্ত্রী তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

এ ছাড়া কুষ্টিয়ার আলমডাঙ্গার বাসিন্দা মো. গফফারকে দুটি প্যাডেলচালিত রিকশা দেওয়া হয়। আন্দোলনের সময় তিনি মহাখালী এলাকায় আন্দোলনকারীদের পানি সরবরাহ এবং আহতদের নিজ রিকশায় হাসপাতালে পৌঁছে দেন। তিনি জানান, একটি রিকশা নিজে চালাবেন এবং অন্যটি ভাড়া দেবেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপহার পাওয়া বাহনগুলো পরিচালনার বিষয়টি প্রত্যক্ষ করেন এবং নিরাপদে সেগুলো নিজ নিজ গন্তব্যে নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুলাই যোদ্ধাদের জীবিকা নির্বাহে প্রধানমন্ত্রীর উদ্যোগ

আপডেট সময় : ০৫:১০:২২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬