০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

জামালপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফজলে এলাহী মাকাম, জামালপুর
  • আপডেট সময় : ০২:২৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ১৫২৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

শনিবার শহরের জেলা শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, সিভিল সার্জন ডা. আজিজুল হক এবং জেলা জাসদের সভাপতি রিজভী আল জামালী রঞ্জুসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন বক্তারা

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। এ সময় তাঁরা দেশের রাজনৈতিক ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, জাতীয় জীবনে ঐক্য, সংহতি ও দেশপ্রেমের গুরুত্ব অপরিসীম। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তাঁরা আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, উন্নত ও স্বনির্ভর নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্য অর্জনে জাতীয় ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

পরে জেলা শিল্পকলা একাডেমির স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গানের আসর অনুষ্ঠিত হয়। শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামালপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেট সময় : ০২:২৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬