জনগণের প্রত্যাশা পূরণ করা বর্তমান সরকারের মূল লক্ষ্য : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
জনগণের স্বল্প ও দীর্ঘ মেয়াদী প্রত্যাশা পূরণ করা বর্তমান সরকারের মূল লক্ষ্য… জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রেখে ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আর, সড়ক রেল ও নৌপথ মন্ত্রী সেখ রবিউল আলম রবি বলেছেন, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সরকার বদ্ধপরিকর। এছাছা,অতিরিক্ত যাত্রী ও ভাড়া আদায়ের অভিযোগে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার হুশিয়ারীও দেন তিনি। সচিবালয়ে আলাদা মন্ত্রণালয়ে এসব কথা বলেছেন তারা।
ঈদুল ফিতরে নৌ পথে যাতায়াত সহজ করতে প্রতিমন্ত্রীদের সাথে বৈঠক করেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী সেখ রবিউল আলম রবি।
নৌ রুটের যাত্রীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে ২৬টি সিদ্ধান্ত নেয়ার কথা জানান মন্ত্রী।
সড়ক, মহাসড়কে চাদাবাজি বন্ধের ইস্যুতেও কথা বলেন তিনি।
বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রনায়ের সামনে কথা বলেন মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্দেশনা দেয়া হয়েছে।
অর্থমন্ত্রনায়লে অনুমোদন পেলে আরো লোকবল নিয়োগ দেয়ার কথাও জানান সালাহউদ্দিন




















