চেলসিকে হারিয়ে এফএ কাপের শিরোপা ঘরে তুললো ম্যানচেস্টার সিটি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
চেলসিকে হারিয়ে অষ্টম বারের মতো এফএ কাপের ট্রফি ঘরে তুললো ম্যানচেস্টার সিটি। ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে ১-০ গোলের এই কষ্টার্জিত জয়ের মাধ্যমে চলতি মৌসুমে ঘরোয়া ফুটবলে ট্রেবল বা তিন শিরোপা জয়ের আশাও বাঁচিয়ে রাখলো পেপ গার্দিওলার দল।
টানটান উত্তেজনার ফাইনালে রক্ষণ জমাট রেখে ম্যানসিটিকে দীর্ঘ সময় আটকে রেখেছিল চেলসি। তবে ম্যাচের ৭২ মিনিটে আর্লিং হালান্ডের পাস থেকে চেলসি ডিফেন্ডার ও কিপারকে পরাস্ত করে সিটিকে জয়সূচক গোল এনে দেন ঘানাইয়ান ফরোয়ার্ড আন্তোয়ান সেমেনিও। এই জয়ের ফলে সিটির কোচ হিসেবে ২০তম শিরোপা উদযাপনের স্বাদ পেলেন পেপ গার্দিওলা। মার্চে লিগ কাপ জয়ের পর এটি সিটির চলতি মৌসুমের দ্বিতীয় ঘরোয়া শিরোপা। লিগ কাপ ও এফএ কাপ জয়ের পর সিটিজেনদের চোখ এখন ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে।


























