চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩
শাহরাস্তি প্রতিনিধি
- আপডেট সময় : ১১:৩৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার কারণে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
























