চট্টগ্রামে দুই শিশুকে নির্যাতনের পৃথক ঘটনায় দুই নিরাপত্তা প্রহরী আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ১৮৬৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বাকলিয়ার পর এবার বায়েজিদ ও ডবলমুরিং এলাকায় দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। পৃথক এই দুই ঘটনায় দুই নিরাপত্তা প্রহরীকে আটক করেছে পুলিশ। একই দিনে নগরীতে শিশুর প্রতি তিনটি যৌন সহিংসতার ঘটনায় তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।
ডবলমুরিং থানার হাজীপাড়ায় ১০ বছর বয়সী এক শিশুকে সীমানাপ্রাচীরের ভেতরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয়রা প্রহরী এহসানকে আটক করেন। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। অন্যদিকে বায়েজিদের মান্ডাটিলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক করা হয়েছেন প্রহরী হাসানকে। দুই শিশুকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এদিকে বাকলিয়ার ঘটনায় গ্রেপ্তার মনির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।


























