০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

চট্টগ্রামে কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৮৩ হাজার গবাদি পশু

এস. এ টিভি
  • আপডেট সময় : ১১:৩০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / ১৫৪০ বার পড়া হয়েছে

Typical Kurbani Cattle market in Bangladesh

এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের ১৫টি উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় এবার কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৭ লাখ ৮৩ হাজারের বেশি গবাদি পশু। স্থানীয়ভাবে পশুর উৎপাদন গত বছরের তুলনায় কিছুটা কমলেও কোরবানিতে পশুর সংকট হবে না বলে জানিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তা। অন্যদিকে ইতোমধ্যেই চট্টগ্রামের বিভিন্ন খামারে শুরু হয়েছে পশুর অগ্রিম কেনাবেচা।

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর ও উপজেলাগুলোতে স্থানীয়ভাবে ৭ লাখ ৮৩ হাজার ৫৫টি গবাদিপশু হৃষ্টপুষ্ট করা হয়েছে। যা গতবছর ছিল ৮ লাখ ৬০ হাজার ৮৮২টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে স্থানীয়ভাবে পশু উৎপাদন কমেছে ৭৭ হাজারের বেশি। এ বছর স্থানীয়ভাবে হৃষ্টপুষ্টকৃত গরুর সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ২৭৯, ছাগল ১ লাখ ৯৪ হাজার ৫১৯, মহিষ ৪৭ হাজার ৮৩৪, ভেড়া ৪১ হাজার ৪২৩টি।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, এবছর চট্টগ্রামে কোরবানিতে চাহিদা রয়েছে ৮ লাখ ১৮ হাজার ৬৭১টি গবাদিপশুর। সে হিসেবে এবার স্থানীয় উৎপাদনের বিপরীতে ৩৫ হাজারের কিছু বেশি গবাদিপশুর ঘাটতি রয়েছে। যদিও প্রতি বছরই কোরবানিতে চট্টগ্রামে পশুর কিছুটা ঘাটতি থাকে। সেই চাহিদা পূরণ করা হয় অন্য জেলা থেকে পশু এনে। বিদেশ থেকে পশু আমদানি বন্ধ থাকায় এবার ভালো দাম পাওয়ার আশা খামারিদের।

খামারিরা বলছেন, গো–খাদ্য ও বিভিন্ন ওষুধপত্রের দাম বৃদ্ধির পাশাপাশি খামারে নিয়োজিত শ্রমিকের মজুরি বেড়েছে। সব মিলিয়ে গরু হৃষ্টপুষ্টকরণে খরচ বেড়েছে প্রায় ৩০ শতাংশ। এতে গরু হৃষ্টপুষ্টকরণে নিরুৎসাহিত হচ্ছেন খামারিরা। ফলে কমেছে স্থানীয় উৎপাদন। তবে এতে পশু সংকট হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

চলতি মাসের মাঝামাঝি সময়ের পর থেকেই পশুর কেনাবেচা পুরোদমে শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চট্টগ্রামে কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৮৩ হাজার গবাদি পশু

আপডেট সময় : ১১:৩০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬