১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ১৫৩৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মিছিল নিয়ে সংসদ সদস্যের বাড়ির সামনে জড়ো হন। একপর্যায়ে তাঁরা বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করেন। পরে বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। একপর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়।

তবে অগ্নিসংযোগের ঘটনায় বাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজিবি ও এসআরবির গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। অবরোধকারীরা গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

এ ঘটনায় কোনো সদস্য আহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সুপারশপে হামলা, ভাঙচুর ও লুটপাট

অন্যদিকে, গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এফএনএফ নামের একটি সুপারশপে হামলা চালানো হয়েছে। অবরোধকারীদের একটি মিছিল থেকে দোকানটিতে হামলা করা হয়।

এ সময় সুপারশপে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরপর এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় উত্তেজনাও দেখা দেয়।

আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি

একের পর এক হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় গোপালগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। তবে সংসদ সদস্যের বাড়িতে হামলা, বিজিবি ও এসআরবির গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ এবং সুপারশপে লুটপাটের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাগুলোর বিস্তারিত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ

আপডেট সময় : ১২:২৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬