গেল ২৪ ঘণ্টায় দেশে ১১৩ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
- / ১৮৬৬ বার পড়া হয়েছে
গেল ২৪ ঘণ্টায় দেশে আরো ১১৩ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারা দেশে ৮৫৪ পুলিশ করোনা আক্রান্ত হলেন।এর আগে শনিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৭৪১ জন।
পুলিশ সদর দফতর জানায়, রোববার পর্যন্ত দেশে ৮৫৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্য রয়েছেন ৪৪৯ জন। আক্রান্তদের মধ্যে শনিবার সকাল পর্যন্ত মারা গেছেন ৫ পুলিশ সদস্য। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন। আইসোলেশনে আছেন ৩১৫ জন। কোয়ারেন্টিনে আছেন এক হাজার ২৫০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ সুস্থ হননি।


























