গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলা অধিকতর তদন্তের জন্য পিবিআই-তে হস্তান্তর
- আপডেট সময় : ০৩:১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলা অধিকতর তদন্তের জন্য পিবিআই-তে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন । তিনি জানান, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলা দুটি পিবিআইতে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, মামলা দুটি বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক মোস্তাক আহমেদ তদন্ত করেছিলেন। গত ২ সেপ্টেম্বর রাতে এলাকার সন্ত্রাসী দেলোয়ার তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে কুপ্রস্তাব দেন, এতে রাজি না হওয়ায় তাকে মারধর শুরু করেন। এক পর্যায়ে পিটিয়ে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেন।৪ অক্টোবর দুপুরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। ওই ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন দেলুসহ ৮ আসামি রিমান্ডে রয়েছে। বৃহস্পতিবার আসামি আব্দুর রহিম ও স্থানীয় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারকে রিমান্ড শেষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।



























