খুলনার উপকূলীয় অঞ্চলের মাতৃস্বাস্থ্য হুমকির মুখে
- আপডেট সময় : ০২:৪৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় আম্পানের চার মাস পেরিয়ে গেলেও, ঘরে ফিরতে পারেনি উপকূলের হাজারো পরিবার। অস্থায়ী বেড়ি বাঁধ ও বিভিন্ন পরিত্যক্ত স্থানে বসবাস করছে তারা। এর মধ্যে রয়েছে কয়েক হাজার অন্ত:সত্বা নারী।পর্যাপ্ত খাদ্য, নিয়মিত চিকিসকের পরামর্শ ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে অসহায় মানুষগুলো। ঝুঁকিতে পড়েছে খুলনার উপকূলীয় অঞ্চলের মাতৃ স্বাস্থ্যব্যবস্থা।
ঘূর্ণিঝড় আম্পানের পর খুলনার উপকূলীয় অঞ্চলের মাতৃস্বাস্থ্য হুমকির মধ্যে রয়েছে। বেশিরভাগ পরিবার দুর্যোগে হারিয়েছে তাদের কর্মসংস্থান।নির্ভরশীল হয়ে পড়েছে ত্রানের ওপর।অন্ত:সত্বা নারীদের মিলছেনা প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য। যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হওয়ায় চিকিৎসকদের কাছ থেকে নিয়মতি স্বাস্থ্য পরামর্শ নিতে পারছেনা তারা।
মায়েদের পুষ্টি ও নিরাপত্তা নিশ্চিতে দুয়েকটি বেসরকারি সংস্থা কাজ করলেও সরকারি কোনো পদক্ষেপ নেই।চিকিৎসকরা বলছেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে জরুরি ভিত্তিতে দূর্গত এলাকায় সরকারি-বেসরকারি পদক্ষেপ দরকার।নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধসহ সেবা কার্যক্রম নিশ্চিত করার দাবি জানিয়েছে, স্থানীয়রা।
























