খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বৌদ্ধ ধর্মালম্বীরা।
শহরের শাপলা চত্বরে মানববন্ধনে এ দাবি জানায় বৌদ্ধ ধর্মালম্বীরা। এর আগে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে একটি বিক্ষোভ মিছিল করে তারা। মানববন্ধনে বক্তারা বলেন, বৌদ্ধ ভিক্ষুরা কখনো বিরোধে জড়ান না। ভদন্ত বিশুদ্ধা মহাস্থবির তেমনই একজন। সোমবার দিবাগত রাতে তাকে কুপিয়ে হত্যা করা হয়। বৌদ্ধ বিহারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।



























