০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

ক্রিকেটে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন ব্রাজিল

এস. এ টিভি
  • আপডেট সময় : ০১:৪৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুটবলের দেশ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত ব্রাজিল এবার ক্রিকেটেও ইতিহাস গড়েছে। ৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ব্রাজিল।

কলম্বিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনালে পানামাকে মাত্র ৩ রানে হারিয়ে দক্ষিণ আমেরিকার ক্রিকেটে শ্রেষ্ঠত্ব অর্জন করে তারা।

ফাইনালে জয়ের জন্য শেষ ওভারে পানামার প্রয়োজন ছিল ১৪ রান। বল হাতে ব্রাজিলের অধিনায়ক মিশেল আসুনসাও দুর্দান্ত বোলিং করে দলকে জয় এনে দেন। প্রথম তিন বলে মাত্র ২ রান দেন তিনি। চতুর্থ বলে সুফিয়ান তারাজিয়ার ছক্কায় ম্যাচ জমে উঠলেও শেষ দুই বলে অসাধারণ নিয়ন্ত্রণ দেখান আসুনসাও। পঞ্চম বলে ২৭ রান করা ইরফান হাফেজিকে আউট করেন তিনি। শেষ বলে কোনো রান নিতে না পারায় ৩ রানের জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৮ রান সংগ্রহ করে ব্রাজিল। ব্যাট হাতে ৩০ রান করার পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়ে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অধিনায়ক মিশেল আসুনসাও।

১৯৯৫ সালে শুরু হওয়া দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপের এটি ছিল ২১তম আসর। ব্রাজিল এবার নিয়ে ২০তমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নেয়। ২০২২ ও ২০২৪ সালে রানার্সআপ হওয়ার পর তৃতীয়বারের চেষ্টায় কাঙ্ক্ষিত শিরোপা জেতে তারা।

ঐতিহাসিক এই সাফল্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছে ক্রিকেট ব্রাজিল। তারা লিখেছে, ‘ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিলের পুরুষ ক্রিকেট দল দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন হয়েছে। আমরাই চ্যাম্পিয়ন! আমরাই ব্রাজিল!’

দক্ষিণ আমেরিকার ক্রিকেটে একসময় একচ্ছত্র আধিপত্য ছিল আর্জেন্টিনার। ১৯ বার অংশ নিয়ে ১২ বার শিরোপা জিতেছে তারা। তবে সর্বশেষ দুই আসরে আর্জেন্টিনা অংশ না নেওয়ায় নতুন চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তৈরি হয়।

দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার ১২ শিরোপার পর মেক্সিকো ৩ বার, গায়ানা ও চিলি ২ বার করে এবং পানামা ১ বার চ্যাম্পিয়ন হয়েছে। এবার সেই তালিকায় প্রথমবারের মতো যুক্ত হলো ব্রাজিলের নাম।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্রিকেটে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন ব্রাজিল

আপডেট সময় : ০১:৪৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬