কুমিল্লায় ৪ জনসহ ময়মনসিংহ ও ফেনীতে করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু
- আপডেট সময় : ০২:০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
- / ১৭৬৬ বার পড়া হয়েছে
কুমিল্লায় ৪ জনসহ ময়মনসিংহ ও ফেনীতে করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় করোনা উপসর্গে ৪ জন মারা গেছে। এরা হলেন- হারুনুর রশিদ, আলমগীর হোসেন, মোসলেম মিয়া ও তানভীর। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মুক্তা রানি জানান, ৪ জনই জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
ময়মনসিংহের ভালুকায় জ্বর ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে ছানোয়ার উদ্দিন ওরফে ছনু ডাক্তার নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যান তিনি। ভালুকার ইউএনও মাসুদ কামাল জানান, ডায়াবেটিসের রোগী মুক্তিযোদ্ধা ছানোয়ারউদ্দিনের করোনা উপসর্গ ছিল।
এদিকে, ফেনীর ফুলগাজীতে জ্বর কাশি শ্বাসকষ্টসহ করোনা উপসর্গে দিপুচন্দ্র শর্মা নামে একজনের মৃত্যু হয়েছে। ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে ভোরে চট্টগ্রাম নেয়ার পথে তার মৃত্যু হয়।


























