০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু

রাঙামাটি প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ১৫৪২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির উচ্চতা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টায় প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়।

কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতি সেকেন্ডে স্পিলওয়ে দিয়ে ছাড়ছে ৯ হাজার কিউসেক পানি

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, কাপ্তাই বাঁধের স্পিলওয়ে দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। গেট খোলার সময় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৯৮ ফুট এমএসএল (মিন সি লেভেল)। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

এর আগে শনিবার দুপুরে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাপ্তাই হ্রদে পানির সঞ্চয় ক্রমাগত বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যুৎ উৎপাদনেও যাচ্ছে ৩২ হাজার কিউসেক পানি

কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের সচল পাঁচটি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে আরও প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে।

ফলে স্পিলওয়ে দিয়ে পানি নিষ্কাশন ও বিদ্যুৎ উৎপাদন—দুই প্রক্রিয়া মিলিয়ে প্রতি সেকেন্ডে মোট প্রায় ৪১ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।

এর আগেও খোলা হয়েছিল ১৬ জলকপাট

এর আগে গত ১৮ জুলাই প্রথম ধাপে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছিল। পরে হ্রদের পানির উচ্চতা কমে আসায় ২৩ জুলাই গেটগুলো বন্ধ করে দেওয়া হয়।

এবার আবারও হ্রদে পানির উচ্চতা বাড়তে থাকায় বাঁধের জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করেছে কর্তৃপক্ষ।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু

আপডেট সময় : ১২:৪৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬