০৫:১১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

উল্লাপাড়া পৌরসভা নির্মাণের ২৮ বছরেও নির্মাণ হয়নি কসাই খানা

এস. এ টিভি
  • আপডেট সময় : ০২:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • / ১৭৫৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্মাণের ২৮ বছর পেরিয়ে গেলেও এখনো নির্মাণ হয়নি কসাই খানা। মহাসড়কের পাশে যত্রতত্র ফেলা হচ্ছে গবাদি পশুর বর্জ্য। এতে দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। আর স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শহরে বসবাসরত হাজারো মানুষ। তবে সংশ্লিষ্ট কতৃপক্ষ বলছে, প্রকল্প বাস্তবায়ন হলে খুব দ্রুত নির্দিষ্ট স্থানে কসাই খানা নির্মাণ করা হবে।

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর বাসটার্মিনাল সংলগ্ন মহাসড়কের পাশে নোংরা ও অপরিচ্ছন্ন স্থানে জীবনের ঝঁকি নিয়ে প্রতিদিনই গরু জবাই করা হচ্ছে। আর রাস্তার উপরেই পশুর ময়লা বর্জ্য ফেলে স্তুপ করে রাখা হচ্ছে। এতে দুর্গন্ধে রাস্তার পথচারীদের যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি দূষিত হচ্ছে পরিবেশ। এই ময়লার স্তুপে জীবানুনাশক স্প্রে না করায় জন্ম নিচ্ছে নানা ক্ষতিকর ব্যাকটেরিয়া। গবাদি পশু পরীক্ষা নীরিক্ষা ছাড়াই স্বাস্থ্য সম্মত ভাবে জবাই না করায় হুমকির মুখে রয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

নির্দিষ্ট কোন কসাইখানা না থাকায় বাধ্য হয়ে মহাসড়কের পাশে পশু জবাই করতে হচ্ছে। শীতকালে প্রচন্ড কুয়াশা পরায় দুর্ঘটনার স্বীকার হতে হচ্ছে প্রায়ই।কিছুদিন আগে একজন নিহতের ঘটনা ঘটেছে। পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় এমনটা হচ্ছে বলে জানান এই ভুক্তভোগীরা।

বর্জ্য থেকে বিভিন্ন ধরনের সংক্রমিত রোগ অতি সহজে মানবদেহে ছড়িয়ে পড়তে পারে বলে জানালেন এই চিকিৎসক।

জনদুর্ভোগ লাঘবে প্রকল্প অনুমোদনের মাধ্যমে খুব শিঘ্রই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন, এই জনপ্রতিনিধি।

দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে কাজ করবে সংশ্লিষ্ট কতৃপক্ষ এমনটাই স্বপ্ন দেখছে এই শহরে বসবাসরত হাজারো মানুষ।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উল্লাপাড়া পৌরসভা নির্মাণের ২৮ বছরেও নির্মাণ হয়নি কসাই খানা

আপডেট সময় : ০২:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২