০১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ইয়ংমেন্সও ফিফা নিষেধাজ্ঞামুক্ত, ১৩ দলের লিগের পথে বাফুফে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:০০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫২২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) দলবদলে অংশ নিতে আর কোনো বাধা নেই ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের। ফিফার দেওয়া দুটি নিষেধাজ্ঞার মধ্যে সর্বশেষটিও প্রত্যাহার হয়েছে। ফলে ফিফা নিষেধাজ্ঞা থেকে পুরোপুরি মুক্ত হলো ক্লাবটি।

আগামীকাল লিগে অংশগ্রহণের জন্য ক্লাব লাইসেন্স আবেদনের শেষ দিন। এর আগেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় লাইসেন্সিং আবেদন করতে পারবে ফকিরেরপুল। আগামী ৩ সেপ্টেম্বর ফুটবলার নিবন্ধনের শেষ দিন।

নিষেধাজ্ঞা থেকে মুক্ত তিন ক্লাব

ঢাকা আবাহনী সবার আগে ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছে। এরপর বসুন্ধরা কিংসও তাদের ১৪টি নিষেধাজ্ঞা পুরোপুরি কাটিয়ে উঠেছে। দলটি এবার নতুন করে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে দল গড়েছে।

ফকিরেরপুলও নিষেধাজ্ঞার জটিলতা কাটিয়ে এখন দল গঠনে মনোযোগ দিচ্ছে। গত মৌসুমে দলটি বাংলাদেশ ফুটবল লিগ থেকে অবনমিত হয়েছিল।

১৩ দলের লিগের সম্ভাবনা

ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস নিষেধাজ্ঞায় থাকায় এবার ১০ দলের লিগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরিস্থিতি বিবেচনায় বাফুফে আরামবাগ, ফকিরেরপুল ও ওয়ান্ডারার্সকে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ দেয়।

আরামবাগ ও ওয়ান্ডারার্সের ফিফা-সংক্রান্ত কোনো জটিলতা না থাকায় তারা প্রস্তুতি শুরু করে। ফকিরেরপুলও এবার নিষেধাজ্ঞামুক্ত হওয়ায় লিগে অংশ নেওয়ার পথ পরিষ্কার হয়েছে।

সবকিছু ঠিক থাকলে এবার দেশের ঘরোয়া ফুটবলে সবচেয়ে বেশি সংখ্যক ১৩ দল নিয়ে বাংলাদেশ ফুটবল লিগ অনুষ্ঠিত হতে পারে।

ফিফার তালিকায় এখন তিন ফাইল

ফিফার রেজিস্ট্রেশন ব্যান পোর্টালে বর্তমানে বাংলাদেশের তিনটি ফাইল রয়েছে। এর মধ্যে দুটি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। অন্যটি সকার ক্লাব ফেনীর।

এই দুটি ক্লাব বর্তমানে ঘরোয়া ফুটবলে সক্রিয় নয়। ফলে তাদের নিষেধাজ্ঞা এবারের লিগে দলসংখ্যার ওপর কোনো প্রভাব ফেলছে না।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইয়ংমেন্সও ফিফা নিষেধাজ্ঞামুক্ত, ১৩ দলের লিগের পথে বাফুফে

আপডেট সময় : ০১:০০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬