০২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

ইরানের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করল আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:২১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ১৫৪১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের কড়াকড়ি আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তেহরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য, বাণিজ্যিক লেনদেন ও আর্থিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের দাবি, চলমান পরিস্থিতি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।

বিশ্লেষকদের মতে, আমিরাতের এই পদক্ষেপ ইরানের অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করতে পারে। অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল ও সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মার্ক কিমিট বলেছেন, ইরানের সঙ্গে আমিরাতের বাণিজ্য বন্ধের প্রভাব যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চেয়েও বেশি হতে পারে।

তিনি বলেন, ইরানের অর্থনীতিতে দুবাই ও সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীর্ঘদিন ধরে দুবাই ইরানের জন্য একটি বড় বাণিজ্যিক ও আর্থিক কেন্দ্র হিসেবে কাজ করেছে। নিষেধাজ্ঞার মধ্যেও বিভিন্ন লেনদেন পরিচালনায় দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কিমিটের দাবি, ইরানের আমদানির বড় একটি অংশ আসে সংযুক্ত আরব আমিরাত থেকে। ফলে আমিরাতের এই সিদ্ধান্ত তেহরানের জন্য বড় অর্থনৈতিক ধাক্কা হয়ে আসতে পারে।

তিনি আরও বলেন, ইরানের সঙ্গে আমিরাতের সম্পর্কের বর্তমান অবস্থার দিকে অন্য উপসাগরীয় দেশগুলোও নজর রাখবে। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে তারাও একই ধরনের পদক্ষেপ নিতে পারে।

মার্ক কিমিটের মতে, আমিরাতের এই সিদ্ধান্তকে ইরান অত্যন্ত গুরুতর পদক্ষেপ হিসেবে বিবেচনা করতে পারে। এমনকি তেহরান এটিকে যুদ্ধের কাছাকাছি কোনো অবস্থান হিসেবেও দেখতে পারে বলে মন্তব্য করেন তিনি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইরানের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করল আমিরাত

আপডেট সময় : ১২:২১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬