০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

ইরান-ইসরাইল সংঘাতে আমদানি-রপ্তানি নিয়ে দুশ্চিন্তায় দেশের রপ্তানিকারকেরা

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৩:২৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ১৫৪৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরান-ইসরাইল সংঘাতে আমদানি-রপ্তানি বানিজ্য নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশের রপ্তানিকারকেরা। বিদেশী জাহাজ কোম্পানিগুলো এরই মধ্যে পণ্য পরিবহনে সর্তকতা জারির পাশাপাশি বিকল্প পথে পণ্য পরিবহনে বাড়তি সারচার্জ আরোপ শুরু করেছে। এতে পন্য পরিবহনে বাড়তি খরচের পাশাপাশি দীর্ঘ সময়ের ঝামেলায়ও পড়তে যাচ্ছে দেশীয় ব্যবসায়ীরা।

ইরানের সঙ্গে বাংলাদেশের পণ্য আমদানি-রপ্তানি খুব সামান্য হলেও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো বাংলাদেশের পণ্য রপ্তানির নতুন বাজার। তাই মধ্যপ্রাচ্যজুড়ে হামলা ও পাল্টা হামলায় দেশগুলোতে পণ্য রপ্তানি বাধাগ্রস্থ হওয়ার আশঙ্কায় রয়েছেন রপ্তানিকারকেরা। হরমুজ প্রণালি বন্ধ থাকায় পণ্য রপ্তানিতে খরচ বাড়বে- এমন আশঙ্কার কথাও বলছেন রপ্তানিকারকেরা।

এরই মধ্যে শীর্ষস্থানীয় শিপিং কোম্পানি- হ্যাপাগ লয়েড এই যুদ্ধের কারণে সর্তকতা জারি করেছে। মার্কস লাইন, এমএসসি, সিএমএ-সিজিএম, কসকো ও হ্যাপাগ লয়েডও সর্তকর্তা জারির পরিকল্পনায় আছে। সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে বাড়তি খরচের পাশাপাশি লাগবে অতিরিক্ত সময়।

অস্থির লোহিত সাগর ও পারস্য উপসাগর জুড়ে এই বিপদ চিন্তায় ফেলেছে আমদানি-রপ্তানিকারকদের। বর্তমানে একটি ৪০ ফুট কন্টেইনার ইউরোপ বা যুক্তরাষ্ট্রে পাঠাতে খরচ হয় ১৭শ থেকে আড়াই হাজার ডলারের মতো। যুদ্ধাবস্থা চলতে থাকলে আগামী এক সপ্তাহর মধ্যে এই ভাড়া সাড়ে ৪ হাজারে ডলারে পৌঁছাতে পারে বলে আশংকা সংশ্লিষ্টদের।

বর্তমান পরিস্থিতিতে সরকারকে সতর্ক পর্যবেক্ষণ করতে হবে জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, যখন যেমনটি দরকার তখন সেটি করার প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইরান-ইসরাইল সংঘাতে আমদানি-রপ্তানি নিয়ে দুশ্চিন্তায় দেশের রপ্তানিকারকেরা

আপডেট সময় : ০৩:২৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬