০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ১৫৪১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘদিন ধরে কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দ্রুত বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ৭৩ বছর বয়সী ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করতে হবে। সেখানে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তার চিকিৎসা চলবে।

দীর্ঘদিন ধরে ইমরানকে হাসপাতালে নেওয়ার দাবি জানিয়ে আসছিল তার পরিবার ও রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির পক্ষ থেকে বলা হচ্ছিল, কারাগারে থাকার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। বিশেষ করে, তার ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে দাবি করেছেন ইমরানের আইনজীবীরা।

পিটিআইয়ের মুখপাত্র নাইম হায়দার পাঞ্জুথা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ইমরানকে হাসপাতালে নেওয়া হবে।

আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দলের আরেক মুখপাত্র জুলফিকার বুখারি। তিনি বলেন, ইমরানের চোখ ও সামগ্রিক স্বাস্থ্যের আরও অবনতি ঠেকাতে হাসপাতালে পর্যাপ্ত সময় চিকিৎসার প্রয়োজন ছিল।

ইমরানের শারীরিক অবস্থা নিয়ে গত বছর থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছেন তার দুই ছেলে। সাবেক পাকিস্তানি প্রেসিডেন্ট আরিফ আলভিও তার চিকিৎসা-সংক্রান্ত প্রতিবেদন নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তিনি দাবি করেছেন, দীর্ঘ কারাবাস, একাকীত্ব, মানসিক চাপ, হৃদস্পন্দন বেড়ে যাওয়া ও উচ্চ রক্তচাপ ইমরানের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে।

২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত মামলা থেকে বেআইনি বিয়ে—বিভিন্ন মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে কয়েকটি সাজা স্থগিত বা বাতিল হয়েছে এবং একাধিক মামলার আপিল এখনও বিচারাধীন।

ইমরান খান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। এসব মামলাকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেছেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ

আপডেট সময় : ০৪:০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬