ইউরোপা লিগের নতুন চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা
- আপডেট সময় : ০৪:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
জার্মান ক্লাব ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের নতুন চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। এই জয়ের মাধ্যমে ১৯৯৬ সালের লিগ কাপের পর গত ৩০ বছরে প্রথম কোনো বড় শিরোপা জিতলো ভিলা। আর ইউরোপীয় মঞ্চে এটি তাদের ৪৪ বছরের মধ্যে প্রথম ট্রফি।
তুপরাস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দু’দল। প্রথমার্ধের শেষদিকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অ্যাস্টন ভিলা। ম্যাচের ৪১ মিনিটে মর্গ্যান রজার্সের পাস থেকে দুর্দান্ত এক ভলিতে ডেডলক ভাঙেন ইউরি টিলেমান্স। দ্বিতীয় গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। প্রথমার্ধের যোগ করা সময়ে দারুন এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো বুয়েন্দিয়া। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমাতে মরিয়া হয়ে উঠে ফ্রাইবার্গ। কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণে পুরো ম্যাচে গোলের দেখা পায়নি জার্মান ক্লাবটি। ৫৮ মিনিটে ফ্রাইবার্গের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মর্গ্যান রজার্স। বুয়েন্দিয়ার নিচু ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে অ্যাস্টন ভিলার ৩-০ গোলের জয় নিশ্চিত করেন ইংলিশ এই ফরোয়ার্ড।

























