ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হোঁচট খেলো আর্সেনাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে আবারও হোঁচট খেলো আর্সেনাল। ২ গোলে এগিয়ে থাকার পরও উলভারহাম্পটনের সাথে ২-২ গোলে ড্র করেছে গানাররা।
প্রতিপক্ষের মাঠ মেলিনাক্স স্টেডিয়ামে ম্যাচের পাঁচ মিনিটেই গোল পেয়ে যায় আর্সেনাল। প্রথম গোলটি আসে সাকার হেড থেকে। পরে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় গানাররা। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৬ মিনিটে দলের ব্যবধান দ্বিগুন করেন পিয়েরো ইঙ্কাপিয়ে। পাল্টা লড়াইয়ে পাঁচ মিনিট পর হুগো বুয়েনোর গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। তবে ম্যাচের নির্ধারিত সময়ের শেষে ইনজুরির টাইমে চতুর্থ মিনিটে আত্মঘাতী গোলে ম্যাচে সমতায় ফেরে উলভস। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল। লিগে ২৭ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল। অপরদিকে এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলর দুইয়ে ম্যানচেস্টার সিটি।






















