আ’লীগের কৌশলের নির্বাচন আর হতে দেয়া হবে না : ফখরুল
- আপডেট সময় : ০৮:২৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / ১৯১৬ বার পড়া হয়েছে
গণমাধ্যমের কন্ঠরোধ করে আওয়ামী লীগ আবারও যেনতেন প্রকারে নির্বাচন করতে চায় মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সে সুযোগ এবার আর তাদের দেয়া হবে না। রাজধানীতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বিএনপি ক্ষমতায় যাবার জন্য নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে রাজপথে আন্দোলন করছে বলেও জানান তিনি।
রাজধানীর এক হোটেলে বিএনপির মিডিয়া সেলের ১ম বর্ষপূর্তির অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব দাবি করেন, গণতন্ত্রহীনতাই দেশের প্রধান সংকট। একদলীয় শাসন প্রতিষ্ঠার লক্ষে আওয়ামী লীগ আবারও পরিকল্পিতভাবে নির্বাচন করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। এর আগে জাতীয় প্রেসক্লাবে সামনে জাতীয়তাবাদী সংস্কৃতিক দলের মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়,এটা মানুষ বিশ্বাস করে না।
দলের আরেক ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু জাতীয় প্রেসক্লাবে সামনে সোস্যাল ডেমোক্রেটিক পার্টির সমাবেশে বলেন, জনগণ নিরপেক্ষ সরকারের আধিনে নির্বাচন চায়।



























