০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

অপু বিশ্বাস ও পরীমনি: সিনেমার ব্যবসা নিয়ে নতুন বিতর্ক

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ১৫২৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢালিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে নতুন করে কথার লড়াই শুরু হয়েছে। ব্র্যান্ড প্রচারণা নিয়ে বিতর্কের সূত্রপাত। তবে এবার তা ব্যক্তিগত আক্রমণে গড়িয়েছে। পরীমনির সিনেমার ব্যবসায়িক সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন অপু বিশ্বাস। এ নিয়ে বিনোদন অঙ্গনে চলছে আলোচনা।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে বিতর্কের শুরু

কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওবার্তা দেন অপু বিশ্বাস। সেখানে তিনি বলেন, শুধু লাইভে এসে ব্র্যান্ডের প্রচারণা করলেই কেউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।

অপুর এই মন্তব্যের পর শুরু হয় আলোচনা। পরে এর জবাব দেন পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’

অপু বিশ্বাসকে ‘পরগাছা’ বললেন পরীমনি

তবে বক্তব্যের জবাব দিয়েই থেমে থাকেননি পরীমনি। একই পোস্টে অপু বিশ্বাসকে উদ্দেশ করে ‘পরগাছা’ বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি অপুকে নিয়ে ব্যঙ্গাত্মক ভাষায় আরও কিছু কথা লেখেন।

এরপর দুই অভিনেত্রীর বিরোধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা বাড়ে। তাঁদের পাল্টাপাল্টি মন্তব্যে ভক্তদের মধ্যেও দেখা যায় নানা প্রতিক্রিয়া।

পরীমনির সিনেমার ব্যবসা নিয়ে কটাক্ষ অপুর

এবার পরীমনির মন্তব্যের জবাব দিয়েছেন অপু বিশ্বাস। রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় পরীমনির অভিনীত সিনেমার ব্যবসায়িক সাফল্য নিয়ে প্রশ্ন তোলেন অপু।

তিনি বলেন, ‘যার ২৫টা সিনেমার মধ্যে ২০টা সিনেমাই ফ্লপ, ৫টা আন্ডার প্রোডাকশন, সেই মানুষ আমার জায়গায়, আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না।’

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ে অপুর বক্তব্য

এ সময় ফেসবুক ব্যবহার নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন অপু। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যম খুব বেশি ব্যবহার করেন না। তাঁর কিছু পারিবারিক বন্ধু রয়েছেন। তাঁদের পোস্ট সামনে এলে সেখানে মন্তব্য করেন তিনি।

এ ছাড়া অপু বলেন, যারা তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন, তাঁরা মূলত তাঁকে ব্যবহার করে আলোচনায় আসতে চান।

অপু বিশ্বাস ও পরীমনির বিরোধ নিয়ে আলোচনা

সব মিলিয়ে ব্র্যান্ড প্রচারণা নিয়ে শুরু হওয়া বিতর্ক এখন ব্যক্তিগত আক্রমণে রূপ নিয়েছে। একদিকে পরীমনির কটাক্ষ, অন্যদিকে অপুর পাল্টা মন্তব্য। ফলে দুই অভিনেত্রীর বিরোধ নতুন মাত্রা পেয়েছে।

তবে এই বিতর্কের শেষ কোথায়, তা এখনো স্পষ্ট নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অপু বিশ্বাস ও পরীমনি: সিনেমার ব্যবসা নিয়ে নতুন বিতর্ক

আপডেট সময় : ০১:২৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬