অনিয়মের অভিযোগে বিএনপি প্রার্থীর নওগাঁ-৬ আসনের উপনির্বাচন বর্জন
- আপডেট সময় : ০৬:৩০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
অনিয়মের অভিযোগে নওগাঁ- ৬ আসনের উপনির্বাচন বর্জনের ঘোষণা করেছেন বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম। বিকাল ৪টার দিকে তিনি এ ঘোষণা দেন। ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। সকাল ৯টায় ইভিএম পদ্ধতিতে শুরু হওয়া নির্বাচনে বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম ভোট দিয়েছেন আত্রাইয়ের আহসানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে।
এদিকে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল রাণীনগর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেন। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থীও ভোট দিয়েছেন। বিএনপি প্রার্থী নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে তিনি তাদের কর্মীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেয়ার অভিযোগ জানান। এসব বিষয়ে বার বার প্রশাসনকে জানিয়েও কোন প্রতিকার পাননি তিনি। এটি পূর্ব নির্ধারিত নিবাচন দাবী করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।


























