২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের গতি কিছুটা বেড়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ১৬০৮ বার পড়া হয়েছে
২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের গতি কিছুটা বেড়েছে। এটি আজ মঙ্গলবার ভারতের উত্তর অন্ধ্রউপকূল অতিক্রম করার কথা রয়েছে।
গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।
























