কুড়িগ্রামের পৌর এলাকায় এক নারীর মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ১৬৮২ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের পৌর এলাকায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বকসী পাড়ায় বাঁশঝাড়ে লিমু বেগমের মরদেহ পাওয়া যায়। লিমুর পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। সকালে নিহতের বাড়ীর পাশের বাঁশ ঝাড়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় নিহতের পরিবার ও এলাকাবাসী। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানান, প্রাথমিক তদন্তে কীটনাশক খাওয়ার প্রমাণ মিলেছে।

























