চাঁপাইনবাবগঞ্জে ২১ লাখ ৩০ হাজার ভারতীয় জাল রুপিসহ একজন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলার পুকুরিয়া এলাকায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২১ লাখ ৩০ হাজার ভারতীয় জাল রুপিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুল আল শাহ্ নের্তৃত্বে একটি দল জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়া পেট্টোল পাম্পের সামনে ভোর সাড়ে ৪ টার সময় অভিযান চালিয়ে বাশিদকে আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে সোপর্দ করা হয়।






















