এমসি কলেজের ঘটনার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন
- আপডেট সময় : ০৬:৪০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
এমসি কলেজের ঘটনার প্রতিবাদ জানিয়ে সিলেটসহ বিভিন্ন জেলায় মানববন্ধন হয়েছে।
সিলেটের এমসি কলেজের সামনে মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ। এদিকে, কালো কাপড় মুখে বেঁধে প্রতিবাদ জানিয়েছে সম্মিলিত নাট্যপরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেট।
সিলেটে ধর্ষনের ঘটনার প্রতিবাদে দুপুরে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট।
এমসি কলেজে নববধূকে গণ-ধর্ষণের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মানববন্ধন হয়েছে খুলনা জেলা ও মহানগর ছাত্রদলের ব্যানারে। ঐ কর্মসূচিতে খাগড়াছড়িতে আদিবাসী নারী ধর্ষণ এবং সাভারে স্কুলছাত্রী নীলা রায় হত্যার প্রতিবাদ জানানো হয়।
অন্যদিকে, বরিশালে একই দাবিতে মানববন্ধন হয়েছে। তবে একই মানববন্ধনে খাগড়াছড়িতে আদিবাসী নারী ধর্ষন এবং সাভারে স্কুলছাত্রী নীলা রায় হত্যার প্রতিবাদ জানানো হয়।
পার্বত্য জেলাসহ সারাদেশে ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীদের শাস্তির দাবিতে বান্দরবানে মানববন্ধনে অংশ নেন পাহাড়ি ছাত্র সংগঠন এবং নারী সংগঠন।



























