কুমিল্লায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন স্থানীয় সংসদ সদস্যের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
কুমিল্লায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আবদুল মতিন খসরু এমপি।
পরিদর্শনকালে এ্যাডভোকেট আবদুল মতিন খসরু প্রত্যেক দোকান মালিককে নগদ ১০ হাজার টাকা ও খাদ্যসহায়তা প্রদান করেন। এছাড়া, সরকারিভাবে আর্থিক সহায়তার মাধ্যমে পুড়ে যাওয়া ঘরগুলো মেরামত করার আশ্বাসও দেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া ছিদ্দিকা, সহকারি কমিশনার জাফর সাদিক চৌধুরী, ব্রাহ্মণপাড়া থানার ওসি আজমউদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন। অগ্নিকান্ডের ঘটনায় নগদ অর্থসহ প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।

























