০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে টিউশন ফিসহ সব চার্জ বন্ধ রাখার দাবিতে মানববন্ধন

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৭:৪৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০
  • / ১৬৩৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনা পরিস্থিতির সময়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে টিউশন ফিসহ সব চার্জ বন্ধ রাখার দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের অভিভাবকরা। আগামী সাত দিনের মধ্যে দাবি মেনে নেয়া না হলে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবকদের একত্রিত করে সারাদেশে একযোগে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।

দুপুরে ভিকারুননিসার বেইলি রোডের মূল ক্যাম্পাসের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন শতাধিক অভিভাবক। মানববন্ধনে অভিভাবকরা বলেন, করোনা পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। মহামারি পরিস্থিতিতে বর্তমানে অনেক অভিভাবক আর্থিক সংকটে। অনেকে কর্মস্থল থেকে চাকরিচ্যুত ও ব্যবসা-বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে অভিভাবকদের পক্ষে টিউশন ফি ও অন্যান্য চার্জ পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। তারপরও স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের মোবাইলে এসএমএস পাঠিয়ে বেতন পরিশোধ করতে বলছে। তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের অসুবিধার কথা লিখিতভাবে গত ৮ জুলাই জানানো হয়েছে। এ অবস্থায় টিউশন ফি আদায় না করতে অনুরোধ জানানো হয়েছে। যতদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ততদিন টিউশন ফিসহ সব চার্জ মওকুফের দাবি জানান তারা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে টিউশন ফিসহ সব চার্জ বন্ধ রাখার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৭:৪৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০