১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

নতুন প্রশাসককে সহায়তার প্রতিশ্রুতি বিদায়ী মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৬:৩২:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
  • / ১৬১৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন নগর আওয়ামীলীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। দায়িত্ব পেয়ে নগরভবনকে দলীয় কর্যালয়ের পরিবর্তে নগরবাসীর সেবাদানের প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রবীন এই রাজনীতিক। আর নতুন প্রশাসককে সব ধরণের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন বিদায়ী মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, দুর্নীতির আখড়া হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটিকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা প্রধান চ্যালেঞ্জ হবে নতুন প্রশাসকের জন্য।

২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। কয়েক ধাপের নির্বাচনী প্রক্রিয়া শেষে মাঠে নামেন প্রার্থীরা। কিন্তু করোনার কারণে শেষ মুহূর্তে স্থগিত করা হয় ভোটগ্রহণ। এরই মধ্যে সবশেষ নির্বাচিত পরিষদের সময় ফুরিয়ে আসায় নিয়মানুযায়ী নতুন প্রশাসক খুঁজতে শুরু করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।অবশেষে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনের ওপরই আস্থা রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম পর্যায়ে আগামী তিন মাসের জন্য এই বন্দর নগরী পরিচালনার দায়িত্ব পেলেন প্রবীন এই রাজনীতিক।

এককভাবে দেশের সবচেয়ে বড় এই সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের বিষয়টি সামনে আসার পর কয়েকজন আমলা ও পেশাজীবীর নামও ছিলো আলোচনায়। কিন্তু শেষ পর্যন্ত একজন রাজনীতিবিদকেই বেছে নিলো সরকার। আর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীকে নিজের উত্তরসুরী হিসেবে পেয়ে সব ধরণের সহায়তার আশ্বাসও দিলেন বর্তমান মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।আর রাজনীতি বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন জনগুরুত্বপুর্ণ ইস্যুতে সরব থেকে রাজনৈতিক পরিচিতির বাইরেও একটি পরিচ্ছন্ন ইমেজ গড়েছেন খোরশেদ আলম সুজন। প্রশাসক হিসেবে মেয়াদ অল্প হলেও নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছেন তিনি। তাই এই সময়টা কিভাবে কাজে লাগাবেন সেটাই দেখতে চান নগরবাসী।

সিটি কর্পোরেশন আইনে নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হওয়ার আগে ১৮০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। তা না হলে নির্ধারিত মেয়াদের পরদিন থেকে ৯০ দিনের জন্য প্রশাসক নিয়োগ করবে স্থানীয় সরকার মন্ত্রনালয়। এই সময়ের মধ্যেও নির্বাচন অনুষ্ঠিত না হলে তৃতীয় কোন ব্যক্তিকে খুজতে হবে প্রশাসক হিসেবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নতুন প্রশাসককে সহায়তার প্রতিশ্রুতি বিদায়ী মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের

আপডেট সময় : ০৬:৩২:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০