পুলিশী নির্যাতনে কিডনি নষ্ট হওয়ার অভিযোগে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / ১৬২৫ বার পড়া হয়েছে
যশোরে পুলিশের নির্যাতনে এক ব্যক্তির দুটি কিডনি নষ্ট হওয়ার অভিযোগ খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
যুগ্ম জেলা জজ পদমর্যাদার একজন বিচার বিভাগীয় কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিতে যশোরের জেলা ও দায়রা জজকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। একইসঙ্গে আগামী ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি জেবিএম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন । এর আগে গত ১৮ জুন যশোর জেলার সদর উপজেলার শাহবাজপুর গ্রামের নেছার আলীর ছেলে ইমরান হোসেনকে পুলিশ নির্মম নির্যাতন করে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। এতে তার দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় হাইকোর্টে রিট দায়ের করা হয়।





















