সিরাজগঞ্জে আবারও বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে।
গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে আবার ৩ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমা অতিক্রম না করলেও এরই মধ্যে জেলার ৬টি উপজেলার ২৫টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে উঠতি ফসল ও রাস্তাঘাট তলিয়ে গেছে এবং ঘরবাড়ীতেও পানি উঠেছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযারী, সকালে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি ১২ দশমিক ৭৮ সেন্টিমিটার রেকর্ড করা হয়েছে। এই সময়ে পানি একটু বৃদ্ধি পেলেও ভয়াবহ বন্যা হবার আশংকা নেই বলে জানান স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

























