জব্দকৃত ৪৮ টন সরকারি গম আদালতের নির্দেশে আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১১:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কালিগঞ্জ থেকে জব্দকৃত প্রায় ৪৮ টন সরকারি গম অবশেষে আদালতের নির্দেশনা মোতাবেক ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত উপকুলীয় এলাকা শ্যামনগর ও আশাশুনির ৬টি ইউনিয়নের সাড়ে ৬ হাজার হতদরিদ্র বানভাসী মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সকালে নিজে এ গম বিতরণ করেন। এ সময় তাকে সহায়তা করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এ সময় আরো উপস্থিত ছিলেন, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী, জেলা বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান, শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা, আশাশুনি থানার ওসি গোলাম বারী, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম ও সাংবাদিক ফয়জুল কবির বাবু।

























