করোনাকালে চট্টগ্রামে সেনাবাহিনীর ‘এক মিনিটের বাজার’
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
- / ১৬৪২ বার পড়া হয়েছে
করোনাকালে চট্টগ্রামের নিন্ম আয়ের মানুষের জন্য এক মিনিটের বাজার শিরোনামে ভিন্নধর্মী এক নিত্যপণ্য বিতরণ ব্যবস্থার আয়োজন করেছে সেনাবাহিনী।
সকালে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদের মাঠে এই বাজারের আয়োজন করে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার্স কন্সস্ট্রাকশন ব্রিগেড। এক ঘন্টার এই বাজার থেকে ক্রেতারা এক মিনিটের মধ্যেই ৫ রকমের সবজির সঙ্গে চাল ডালসহ প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন। প্রান্তিক চাষীদের কাছ থেকে পণ্য ক্রয় করে তা নিন্ম আয়ের মানুষের কাছে পৌছে দিতে দেশে প্রথমবারের মতো এমন আয়োজন করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী। করোনার প্রাদুর্ভাব চলাকালে এমন আয়োজন অব্যহত থাকবে বলেও জানান তারা।























