কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য সব ধরনের মাছ আহরণ, পরিবহণ ও বিক্রি নিষিদ্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০
- / ১৭১৯ বার পড়া হয়েছে
দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাশয়- রাঙামাটির কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য সব ধরনের মাছ আহরণ, পরিবহণ ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। হ্রদের মৎস্যসম্পদ রক্ষা, মাছের প্রজনন বৃদ্ধি ও পোনা সংরক্ষণের লক্ষ্যে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ এ নিষেধাজ্ঞা জারি করেন। একই সময়ে রাঙামাটির সব বরফ কলের উৎপাদন বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে।
জেলা প্রশাসকের নির্দেশে বলা হয়, হ্রদে কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, অবমুক্ত করা পোনা সংরক্ষণ ও মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে পয়লা মে থেকে ৩০ জুলাই পর্যন্ত তিন মাস মাছ আহরণ বন্ধ থাকবে। প্রতিবছর একই মৌসুমে কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ সময় হ্রদের মাছ ধরার উপর নির্ভরশীল ২০ হাজারের অধিক মৎস্যজীবী ও শ্রমিককে সরকারিভাবে খাদ্য-সহায়তা দেয়া হয় বলে জানিয়েছে জেলা প্রশাসন।

























