০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

ত্রাণ বিতরণের সময় স্বাস্থ্যবিধি না মানলে করোনাভাইরাস আক্রান্তের ঝুঁকি বাড়বে

এস. এ টিভি
  • আপডেট সময় : ০২:১২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
  • / ১৬১৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রাণ বিতরণের সময় স্বাস্থ্যবিধি না মানলে করোনাভাইরাস আক্রান্তের ঝুঁকি বাড়বে বলে মনে করেন দেশের প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ত্রাণ বিতরণের সময় সুরক্ষা সামগ্রী ব্যবহার না করেই জনসমাগম ঘটানো হচ্ছে। এটি নিয়ন্ত্রণ করা না গেলে বড় ধরনের বিপর্যয়ের আশংকাও করেন তিনি। এছাড়া স্বাস্থ্য ঝুঁকি কমাতে তালিকা করে গরীব ও দু:স্থদের বাড়িতে ত্রাণ পৌছানোর পরামর্শ দেন তিনি। নিয়ন্ত্রণহীন ত্রাণ বিতরণে স্বাস্থ্যঝুঁকি বিষয়ে এসএটিভিকে এসব বলেছেন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে এর বিস্তার রোধে সারাদেশে অঘোষিত লকডাউনসহ বিভিন্ন পদক্ষেপ নেয় সরকার। এতে কর্মহীন হয়ে পড়ে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষগুলো। খাদ্য সংকটে পড়ে অনেকে। তবে এরই মাঝে গরীব-দুঃস্থদের খাদ্য সংকট এড়াতে সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও এগিয়ে এসেছে অনেকে। তবে এসব ত্রাণ বিতরণে বেশিরভাগই মানা হচ্ছে না সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি। এতে করোনা আক্রান্তের ঝুঁকি বাড়বে বলে জানান অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ।

এ সময় তিনি আরো বলেন, এখনই এটি নিয়ন্ত্রণ করা না গেলে আরো ভয়াবহ রূপ নিতে পারে করোনা । এছাড়া, প্রয়োজনে তালিকা করে তাদের বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছালে স্বাস্থ্যঝুঁকি অনেকটা কমানো সম্ভব বলে মনে করেন তিনি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ত্রাণ বিতরণের সময় স্বাস্থ্যবিধি না মানলে করোনাভাইরাস আক্রান্তের ঝুঁকি বাড়বে

আপডেট সময় : ০২:১২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০