এটিএম আজহারুল ইসলামের খালাস চেয়ে করা আপিলের রায় আগামীকাল বৃহস্পতিবার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
- / ১৯১৯ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধের সময় গণহত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস চেয়ে করা আপিলের রায় আগামীকাল বৃহস্পতিবার।
উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে, ১০ জুলাই প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। বুধবার রায় ঘোষণার জন্য মামলাটিকে আপিল বিভাগের বৃহস্পতিবারের কার্যতালিকার এক নম্বরে রাখা হয়েছে। বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি নুরুজ্জামান। একাত্তরে গণহত্যায় নেতৃত্ব দেওয়ার অপরাধে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারী আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
























