০২:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

৫ লাখ কর্মী নেবে ইতালি, সুযোগ পেতে পারেন বাংলাদেশিরাও

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ১৫৩৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউরোপের উন্নত দেশ ইতালিতে বৈধভাবে কাজের সুযোগ তৈরি হচ্ছে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের জন্য। নতুন কর্মী নিয়োগ পরিকল্পনার আওতায় ২০২৮ সাল পর্যন্ত অন্তত ৫ লাখ বিদেশি কর্মী নেবে ইতালি সরকার। কৃষি, পর্যটন, পরিবহন, শিল্প ও পরিচর্যাসহ বিভিন্ন খাতে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। ফলে দক্ষতা ও প্রয়োজনীয় যোগ্যতা থাকলে বাংলাদেশিরাও এ সুযোগ কাজে লাগাতে পারবেন।

২০২৮ সাল পর্যন্ত ৫ লাখ কর্মী নিয়োগ

সমুদ্রপথে অবৈধভাবে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে বাংলাদেশিদের একটি বড় অংশ রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপের এই দেশটিতে পাড়ি জমান অনেকেই। কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় তাদের অনেককে পালিয়ে থাকতে হয়। আবার কারও কারও ঠাঁই হয় ডিটেনশন সেন্টারে।

তবে এবার বৈধ পথে ইতালিতে যাওয়ার আগ্রহীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির নতুন কর্মী নিয়োগ পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ ও ২০২৮ সালে বিভিন্ন খাতে বিপুলসংখ্যক বিদেশি কর্মী নেওয়া হবে।

এই নিয়োগের আওতায় কৃষি, পর্যটন, পরিবহন, শিল্প এবং পরিচর্যা খাতে কাজের সুযোগ তৈরি হবে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকরা নির্ধারিত শর্ত পূরণ করে এসব চাকরির জন্য আবেদন করতে পারবেন।

যেভাবে ইতালিতে কাজের সুযোগ পাওয়া যাবে

ইতালিতে বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া পরিচালিত হয় দেশটির ‘ফ্লো ডিক্রি’র আওতায়। এ ব্যবস্থায় ইতালির বৈধ নিয়োগকর্তারা বিদেশ থেকে কর্মী নিয়োগের জন্য আবেদন করতে পারেন।

কোনো নিয়োগকর্তা বিদেশি কর্মী নিতে আগ্রহী হলে প্রথমে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টালে আবেদন করতে হয়। আবেদনে সম্ভাব্য কর্মীর পরিচয়, চাকরির ধরন এবং প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিতে হয়।

নিয়োগকর্তার আবেদন অনুমোদিত হলে পরবর্তী ধাপে কর্মীকে ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। সব শর্ত পূরণ করে ভিসা পেলে বৈধভাবে ইতালিতে গিয়ে কাজ করার সুযোগ তৈরি হয়।

বাংলাদেশে চলছে ইতালীয় ভাষা ও কারিগরি প্রশিক্ষণ

ইতালিতে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে বাংলাদেশেও প্রস্তুতি কার্যক্রম চলছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) অর্থায়নে ঢাকার একটি প্রশিক্ষণ কেন্দ্রে ইতালীয় ভাষা ও বিভিন্ন পেশাভিত্তিক কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ভাষা শেখার পাশাপাশি নির্দিষ্ট পেশায় দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন। এর মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের জন্য নিজেদের প্রস্তুত করতে পারছেন তারা।

বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের হোস্টেল সুপার মুহাম্মদ রুকনুজ্জামান জানান, বর্তমানে তাদের প্রতিষ্ঠানে চারটি ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম চলছে। প্রতিটি ট্রেডে ২০ জন করে শিক্ষার্থী নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের এখানে বর্তমানে চারটি ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। প্রতিটি ট্রেডে ২০ জন করে শিক্ষার্থী নেয়া হচ্ছে। ইতোমধ্যে তিনটি ব্যাচের শিক্ষার্থীরা দক্ষতা অর্জনের পাশাপাশি ভাষা শিক্ষার প্রশিক্ষণও সম্পন্ন করেছে।’

দক্ষতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের

অভিবাসন বিশেষজ্ঞদের মতে, ইতালি সরকারের নতুন কর্মী নিয়োগ পরিকল্পনা বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সুযোগ। তবে এ সুযোগ কাজে লাগাতে হলে কর্মীদের প্রয়োজনীয় দক্ষতা, ভাষাজ্ঞান ও পেশাগত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।

অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর বলেন, দক্ষতা বৃদ্ধির বিষয়টিতে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। এমন প্রশিক্ষণব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে খুব উচ্চপর্যায়ের দক্ষতার প্রয়োজন না হলেও ইতালি বা ইউরোপে কাজ করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম দক্ষতা অর্জন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, প্রয়োজনে এ বিষয়ে ইতালির দূতাবাসের সঙ্গে আলোচনা করা যেতে পারে। ইতালি বাংলাদেশি কর্মীদের ভালো কাজের সুযোগ দিতে আগ্রহী। ইতোমধ্যে সেখানে বাংলাদেশিদের একটি সুনাম তৈরি হয়েছে।

২০২৭ সালের আবেদন কার্যক্রম শুরু

ইতালি সরকারের নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের কর্মী নিয়োগের জন্য প্রাথমিক আবেদনসংক্রান্ত তথ্য অনলাইনে পূরণের কার্যক্রম শুরু হয়েছে গত ২৩ অক্টোবর।

এ কার্যক্রম চলবে ৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। ফলে যারা ইতালিতে বৈধভাবে কাজ করতে আগ্রহী, তাদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখার পাশাপাশি দক্ষতা অর্জনের দিকে নজর দিতে হবে।

বিশেষজ্ঞদের মতে, দালাল বা অবৈধ পথে বিদেশ যাওয়ার ঝুঁকি না নিয়ে সরকারি নিয়ম, বৈধ নিয়োগকর্তা এবং অনুমোদিত ভিসা প্রক্রিয়া অনুসরণ করাই নিরাপদ। এতে একদিকে প্রতারণার ঝুঁকি কমবে, অন্যদিকে বিদেশে গিয়ে বৈধভাবে কাজ করার সুযোগ তৈরি হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৫ লাখ কর্মী নেবে ইতালি, সুযোগ পেতে পারেন বাংলাদেশিরাও

আপডেট সময় : ০১:৫৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬