০২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে একযোগে চালু হচ্ছে পাঁচ শিশু হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ১৫৩২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের পাঁচ বিভাগীয় ও জেলা পর্যায়ে নির্মিত পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল আগামী ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে একযোগে চালু হতে যাচ্ছে। প্রতিটি হাসপাতালে থাকবে ২০০টি করে শয্যা। শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং প্রশাসনিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে হাসপাতালগুলোর উদ্বোধন করবেন।

যেসব স্থানে চালু হচ্ছে পাঁচ শিশু হাসপাতাল

নতুন করে চালু হতে যাওয়া হাসপাতালগুলো হলো—

1. বরিশাল বিভাগীয় শিশু হাসপাতাল।

2. রাজশাহী বিভাগীয় শিশু হাসপাতাল।

3. রংপুর বিভাগীয় শিশু হাসপাতাল।

4. খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল।

5. কুমিল্লা শিশু হাসপাতাল।

প্রতিটি হাসপাতালে ২০০টি করে শয্যা থাকবে। শিশুদের জটিল ও সংকটাপন্ন রোগের চিকিৎসার পাশাপাশি নিবিড় পরিচর্যার জন্য আধুনিক চিকিৎসা সুবিধা রাখা হয়েছে।

দীর্ঘদিন পর চালুর উদ্যোগ

হাসপাতালগুলোর নির্মাণকাজ দীর্ঘদিন আগে শেষ হলেও প্রয়োজনীয় চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে এতদিন সেগুলো চালু করা সম্ভব হয়নি।

তবে সম্প্রতি হাসপাতালগুলো চালুর বিষয়ে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় জনবল নিয়োগ, চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ এবং প্রশাসনিক কার্যক্রম শুরুর প্রস্তুতি এগিয়ে নেওয়া হয়েছে।

হাসপাতাল পাঁচটি চালু হলে ঢাকার বাইরে শিশুদের বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। একই সঙ্গে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীর হাসপাতালগুলোর ওপর নির্ভরশীলতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি

পাঁচটি হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচটি উপপরিচালক, পাঁচটি সহকারী পরিচালক, ১০০টি সিনিয়র কনসালটেন্ট, ২০০টি জুনিয়র কনসালটেন্ট এবং ১০টি আবাসিক চিকিৎসকের পদ।

এ ছাড়া ১৫টি আবাসিক সার্জন, পাঁচটি আবাসিক মেডিকেল অফিসার, ৩২৫টি মেডিকেল অফিসার, ১০টি সহকারী ডেন্টাল সার্জন, ২০টি ইমার্জেন্সি মেডিকেল অফিসার এবং ২০টি অ্যানেসথেশিয়া-সংক্রান্ত পদ রাখা হয়েছে।

হাসপাতালগুলোর প্রশাসনিক কার্যক্রম শুরুর অংশ হিসেবে ইতোমধ্যে পাঁচ প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তাদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

থাকবে আইসিইউ ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম

শিশুদের জটিল ও সংকটাপন্ন অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সুবিধা রাখা হচ্ছে। পাশাপাশি থাকবে বড় পরিসরের আইসিইউ ইউনিট এবং কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।

হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহের উদ্যোগও নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টিপ্যারামিটার বা কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিন।

এসব চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় আসবাবপত্র কেনার দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া ভবিষ্যতে শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর বিষয়টি বিবেচনায় রেখে হাসপাতালগুলোর অবকাঠামো নির্মাণ করা হয়েছে। ফলে প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে সেবার পরিধি সম্প্রসারণের সুযোগ থাকবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর গতি পায় কার্যক্রম

হাসপাতালগুলো চালুর উদ্যোগে গতি আসে গত ১০ মে প্রধানমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক জরুরি বৈঠকের পর। ওই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ছয় বিভাগে দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন।

একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে প্রতিবেদন জমা দিতে বলেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর হাসপাতালগুলো চালুর জন্য প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ শুরু করে।

এর ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার সাংবাদিকদের জানান, চলতি বছরের শেষ দিকে পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

তিনি আরও জানান, হাসপাতালগুলোর জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্দেশ্যে নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে। চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে।

ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী হাসপাতালগুলোর উদ্বোধন ঘোষণা করবেন বলেও সে সময় জানান তিনি।

পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু হলে দেশের বিভিন্ন অঞ্চলের শিশুদের চিকিৎসাসেবায় নতুন সুযোগ তৈরি হবে। বিশেষ করে জটিল রোগে আক্রান্ত শিশুদের ঢাকায় না গিয়ে নিজ নিজ অঞ্চলে উন্নত চিকিৎসা পাওয়ার সম্ভাবনা বাড়বে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে একযোগে চালু হচ্ছে পাঁচ শিশু হাসপাতাল

আপডেট সময় : ০১:৩৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬