ঢাকায় পুলিশের অভিযানে একদিনে গ্রেফতার ৩৩৫
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ১৫৩২ বার পড়া হয়েছে
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩৩ নেতাকর্মীসহ মোট ৩৩৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার সকালে বিষয়টি জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি আকতার হোসেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

























