০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সাংবাদিক ফয়সাল আলমের বিরুদ্ধে মামলা, ক্র্যাবের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ১৫৩৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিক ফয়সাল আলমের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। একই সঙ্গে অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এক বিবৃতিতে এ দাবি জানান।

চ্যানেল ২৪-এর প্রতিবেদন ঘিরে মামলা

গত ৯ অক্টোবর চ্যানেল ২৪-এ ‘মামলা আছে, নেই বাদী-সাক্ষীর খোঁজ: বিচারককে ঘিরে অনুসন্ধানে চাঞ্চল্য’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করা হয়। একই দিন রাত ৯টায় চ্যানেলটির অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘সার্চলাইট’-এ বিষয়টি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনগুলোতে লালমনিরহাটের তৎকালীন যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ১৮টি হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ তুলে ধরা হয়।

প্রতিবেদন প্রচারের পর ক্ষুব্ধ হয়ে ফয়সাল আলমসহ চ্যানেল ২৪-এর কয়েকজনের বিরুদ্ধে মানহানির মামলা করেন আরিফুল ইসলাম। এ ঘটনায় সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ক্র্যাব।

মামলা প্রত্যাহারের দাবি ক্র্যাবের

বিবৃতিতে ক্র্যাবের নেতারা বলেন, আইনি ব্যবস্থা নেওয়া যেকোনো নাগরিকের অধিকার। তবে নিজের অন্যায়-অপরাধ আড়াল করতে গণমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা সংশ্লিষ্টদের ভয় দেখানোর শামিল।

তারা আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করতেই এ ধরনের মামলা করা হয়েছে বলে তারা মনে করেন। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি এবং ভীতি প্রদর্শনের এমন প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে ফয়সাল আলমের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান ক্র্যাব সভাপতি ও সাধারণ সম্পাদক।

তদন্তে বরখাস্ত বিচারক, আরও তদন্ত চলমান

উল্লেখ্য, তদন্তে অভিযুক্ত হওয়ার পর বিচারক মো. আরিফুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও একটি তদন্ত চলমান রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাংবাদিক ফয়সাল আলমের বিরুদ্ধে মামলা, ক্র্যাবের উদ্বেগ

আপডেট সময় : ০৭:৫২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬