০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ১৫৩১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা দেখছে না সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি এবং আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণ করে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি সরকারের এ অবস্থানের কথা জানান।

প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরানোর উদ্যোগ

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা সাধারণ কোনো অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নন। তিনি মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধে দণ্ডিত হয়েছেন। ফলে তাঁকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রচলিত আইন ও আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

উপদেষ্টা বলেন, ১০০ বা ৫০০ জনকে হত্যার ঘটনা এক ধরনের অপরাধ। কিন্তু মানবতাবিরোধী অপরাধের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশের সংবিধানেও এ ধরনের অপরাধে দণ্ডিত ব্যক্তিদের বিষয়ে বিশেষ বিধান রয়েছে।

ভারতের সঙ্গে প্রত্যর্পণে জটিলতা দেখছে না সরকার

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ভারত সরকারের পক্ষ থেকে অতীতে আইনি জটিলতার কথা বলা হয়েছে। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা নিজেই বারবার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করছেন। এমন পরিস্থিতিতে আইনি জটিলতা কিংবা আদালতের দীর্ঘসূত্রতার বিষয়টি সামনে আসার কথা নয় বলে মনে করছে সরকার।

পাসপোর্টের আবেদন করেননি শেখ হাসিনা

শেখ হাসিনার পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, একটি আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভারতের দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে। তবে শেখ হাসিনা নিজে আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি।

এ কারণে তাঁর পাসপোর্টের আবেদন নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।

পূর্ণাঙ্গ রায় প্রকাশ নিয়মিত আইনি প্রক্রিয়া

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশের বিষয়ে উপদেষ্টা বলেন, ট্রাইব্যুনালের সংক্ষিপ্ত রায় ইতোমধ্যে কার্যকর রয়েছে। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ একটি নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ। যথাসময়ে এ প্রক্রিয়া সম্পন্ন হবে।

তিনি জানান, একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি বিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করাই সরকারের প্রধান লক্ষ্য। কোনো অস্পষ্ট বা অসংগত পদ্ধতিতে নয়, বরং প্রচলিত আইন এবং আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া মেনেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় সরকার।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার

আপডেট সময় : ০১:১৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬