০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ঢাকায় বিমানের জরুরি অবতরণ, আধা ঘণ্টা বন্ধ রানওয়ে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ১৫৪৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার থেকে আসা একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে অবতরণ করতে না পারায় উড়োজাহাজটি ঢাকার আকাশে প্রায় ৪০ মিনিট চক্কর দেয়। পরে শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।

এ ঘটনায় বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ফলে নির্ধারিত সময়ে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম ব্যাহত হয়।

বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে জানায়, জরুরি অবতরণের জন্য রানওয়ে খালি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ কারণে বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়ে বন্ধ রাখার কথা জানানো হয়।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৬ ফ্লাইটটি ড্যাশ ৮-৪০০ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছিল। ফ্লাইটটি দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। সূচি অনুযায়ী, দুপুর আড়াইটায় ঢাকায় অবতরণের কথা ছিল উড়োজাহাজটির।

তবে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি ফ্লাইটটি। পরে ঢাকার আকাশে প্রায় ৪০ মিনিট চক্কর দেওয়ার পর বিকেল ৩টা ১০ মিনিটে নিরাপদে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ অধিদপ্তর এক বার্তায় জানায়, অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটির সময়সূচিতে কিছুটা বিলম্ব হয়েছিল। তবে সব যাত্রী, পাইলট ও ক্রু কোনো সমস্যা ছাড়াই নিরাপদে অবতরণ করেছেন।

এদিকে, উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির একটি চাকা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে বলে সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।

উড়োজাহাজটিতে কতজন যাত্রী ছিলেন, তা-ও প্রাথমিকভাবে নিশ্চিত করেনি বিমান কর্তৃপক্ষ। তবে সংশ্লিষ্ট সংস্থাটি জানিয়েছে, যাত্রী ও ক্রুদের সবাই নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকায় বিমানের জরুরি অবতরণ, আধা ঘণ্টা বন্ধ রানওয়ে

আপডেট সময় : ০৩:৫৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬