০২:১৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেসির বিদায়ের দিনেই কোচিং নিয়ে সিদ্ধান্ত জানালেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ১৫৩৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে জাতীয় দলের হয়ে তার খেলোয়াড়ি জীবনের সমাপ্তি ঘটেছে। ম্যাচ শেষে মেসিকে ছাড়া আর্জেন্টিনার ভবিষ্যৎ এবং নিজের কোচিং ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি।

মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে তিনি আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে চান। তবে চুক্তি নবায়নের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি।

কোচিং চালিয়ে যাওয়ার ইঙ্গিত স্কালোনির

স্কালোনি বলেন, ‘সব ঠিকঠাক থাকলে আমি কোচিং চালিয়ে যাব। মেসি যে উত্তরাধিকার রেখে গেছে, তা অবিশ্বাস্য। এই বিষয়টিই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।’

মেসির প্রশংসা করে আর্জেন্টাইন কোচ আরও বলেন, মাঠের খেলায় মেসির মতো আর কেউ কখনো হতে পারবেন না। তার অবদানের জন্য দলের পক্ষ থেকে মেসির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

আগামী ডিসেম্বরেই আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাকে আরও একটি বিশ্বকাপ চক্রের জন্য দায়িত্বে রাখতে আগ্রহী। এ জন্য চুক্তি নবায়নের প্রস্তাবও রয়েছে। কিন্তু নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো নিশ্চিত করে কিছু জানাননি স্কালোনি।

চুক্তি নবায়ন প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত নতুন কোনো ‘আপডেট’ নেই।

মেসিকে ছাড়া কঠিন হবে আর্জেন্টিনার পথচলা

মেসিকে ছাড়া আর্জেন্টিনার আগামী দিনের পথচলা যে সহজ হবে না, সেটিও স্বীকার করেছেন স্কালোনি। মেসির বিদায়ী বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেন, সামনের পথ কঠিন হতে পারে। তবে নতুন ও তরুণ খেলোয়াড়দের নিয়ে সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য দল প্রস্তুত।

স্কালোনির ভাষায়, ‘পথটা কঠিন হবে, সে নিজেও তা বলে গেছে। গত কয়েক বছরে আমরা যা অভিজ্ঞতা অর্জন করেছি, তা সাধারণ কিছু নয়। সামনে কঠিন সময়ও আসতে পারে। তবে আমরা তরুণ ও নতুন খেলোয়াড়দের নিয়ে সেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।’

মেসির শূন্যতা পূরণ হবে না

মেসির জায়গা কোনো খেলোয়াড়ই পূরণ করতে পারবেন না বলে মনে করেন স্কালোনি। নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী দল গড়ে তোলা সম্ভব হলেও মেসির উপস্থিতি যে আলাদা ছিল, সেটিই তুলে ধরেছেন তিনি।

স্কালোনি বলেন, ‘আমরা যতই নতুন খেলোয়াড়দের নিয়ে একটি দুর্দান্ত দল গড়ে তুলি না কেন, মেসির সেই আভা আর কেউ কখনো দিতে পারবে না। সে যা তৈরি করত, তা আর থাকবে না। আমরা নতুন উপায় খুঁজব, কিন্তু সেই বিশেষ অনুভূতি আর পাওয়া যাবে না।’

মেসির সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় প্রাপ্তি হিসেবে দেখছেন স্কালোনি। তার ভাষায়, মেসিকে পাশে পাওয়ার অনুভূতি ছিল তুলনাহীন। এখন সেই অধ্যায় শেষ হলেও নতুন বাস্তবতায় আর্জেন্টিনাকে সামনে এগিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে হবে।

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার সামনে এখন বড় চ্যালেঞ্জ নতুন প্রজন্মকে নিয়ে দল পুনর্গঠন করা। সেই অভিযানে স্কালোনি থাকবেন কি না, তার চূড়ান্ত উত্তর মিলতে পারে আগামী কয়েক মাসের মধ্যেই।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মেসির বিদায়ের দিনেই কোচিং নিয়ে সিদ্ধান্ত জানালেন স্কালোনি

আপডেট সময় : ১২:৩৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬