০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

হরমুজে আবারও তেলবাহী ট্যাংকারে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ১৫৩৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হরমুজ প্রণালি এলাকায় দুটি তেলবাহী ট্যাংকারে ‘বিস্ফোরক বস্তু’ আঘাত হেনেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা (ইউকেএমটিও) শুক্রবার (২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথে নতুন করে হামলার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।

প্রথম ট্যাংকারে আগুন ও বিদ্যুৎ বিচ্ছিন্ন

ইউকেএমটিও জানিয়েছে, প্রথম হামলার ঘটনায় ট্যাংকারটিতে অল্প সময়ের জন্য আগুন ধরে যায়। একই সঙ্গে জাহাজটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি পরিবেশের ওপরও কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি বলে জানিয়েছে সংস্থাটি।

ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি থেকে বের হওয়ার সময় ট্যাংকারটি হামলার শিকার হয়। পরে সেটি আবার যাত্রা শুরু করতে সক্ষম হয়। তবে জাহাজটি কোথা থেকে যাত্রা শুরু করেছিল কিংবা এর গন্তব্য কোথায় ছিল, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ওমানের কাছেও দ্বিতীয় হামলা

প্রথম ঘটনার কয়েক ঘণ্টা পর ওমানের পূর্বদিকে আরেকটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হানে বলে জানিয়েছে ইউকেএমটিও।

দ্বিতীয় ঘটনাতেও জাহাজের সব নাবিক নিরাপদে রয়েছেন। পরিবেশের কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

দুটি ঘটনার কারণ ও হামলার সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। ইউকেএমটিও জানিয়েছে, ঘটনাগুলো নিয়ে তদন্ত চলছে।

যুদ্ধের কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালি

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালি সংঘাতের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়।

যুদ্ধ শুরুর পর তেহরান প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল কার্যত অচল করে দিয়েছে। অনুমতি ছাড়া হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টার অভিযোগে কয়েকটি জাহাজে হামলার ঘটনাও ঘটেছে।

এর পাল্টা পদক্ষেপ হিসেবে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে। ইরানের তেল রপ্তানি বন্ধ রাখাই যুক্তরাষ্ট্রের ঘোষিত লক্ষ্য।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হরমুজে আবারও তেলবাহী ট্যাংকারে হামলা

আপডেট সময় : ০১:২৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬